২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় যুবক নিহত

গাজীপুরে বাসচাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 11:08 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

শনিবার সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে থানার এসআই বিনয় কুমার সরকার জানান।

মৃত মো. কাওসার আলম পরাগ (২৪) সিটি করপোরেশনের সালনা এলাকার জহিরুল আলমের ছেলে।

এসআই বিনয় বলেন, বিকাল ৫টার দিকে মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে পরাগকে বড়বাড়িতে বিপরীত দিক থেকে একটি বাসচাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে রাতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।