২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ একজন আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে চালকলে লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 12:58 PM

Updated : 19 Aug 2022, 04:51 PM

উপজেলার সাবরাং ইউনিয়নের আলীরডেইল এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. মাঈনুদ্দিন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাচারের জন্য ইয়াবা মজুদের খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

“এ সময় সেখানকার একটি চালের কলে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে সেখান থেকে মোহাম্মদ করিমকে (৪০) আটক করে পুলিশ।”

আটক করিম সাবরাং ইউনিয়নের আলীরডেইল এলাকার ছৈয়দ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি মাঈনুদ্দিন।