২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রণযোগ্যদের আ. লীগ মনোনয়ন দেবে না: ওবায়দুল কাদের

জনগণের কাছে অগ্রহণযোগ্য ব্যক্তিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 12:25 PM

Updated : 19 Aug 2022, 04:51 PM

শনিবার সকালে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনকালে তিনি বলেন, “প্রার্থী মনোনয়নের জন্য চুলচেরা বিশ্লেষণ চলছে। খুব ভালোভাবে মনিরটরিং করছি, পর্যবেক্ষণ ও জরিপ করে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী।

“যারা বিভিন্ন জরিপে জনগণের কাছে অগ্রণযোগ্য তাদেরকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে না।”

 

আসন্ন ঈদ-উল-ফিতরে মহাসড়ক ভোগান্তিমুক্ত রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

ঈদের আগে ও পরে তিনদিন গার্মেন্টস, ওষুধ ও পচনশীল পণ্যবাহী যান বাদে সব ধরনের ভারী যানবাহন চলাচল নিষিদ্ধের কথা তিনিন আবার স্মরণ করিয়ে দেন। এ বিষয়ে সরকার আগেই ঘোষণা দিয়েছে।   

সড়ক-মহাসড়কে যানবাহনে চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।