২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাড়িতে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।     

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 10:23 AM

Updated : 11 Apr 2022, 11:44 PM

নিহত শাহিন (২৪) উপজেলার গান্দাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামের লোকমান আলী শেখের ছেলে।

কাজিপুর থানার এসআই আসলাম উদ্দিন বিশ্বাস জানান, শাহিনের শ্বশুরবাড়ি পাশের একডালা গ্রামে। বুধবার রাতে হামলার শিকার হন তিনি।   

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  পারিবারিক নানা বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে শাহিন ও তার মামার বিরোধ চলছিল।

“বুধবার রাত ৯টার দিকে শাহিন ও তার মামা তাদের বাড়ির আঙ্গিনায় বসে ছিলেন। এ সময় শাহিনের শ্বশুর বাড়ির লোকজন সেখানে গিয়ে শাহিনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ রাতেই শাহিনের লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে এসআই জানান।