শ্রীপুরে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক
গাজীপুরের শ্রীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (দারগারচালা) এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান শ্রীপুর থানার এসআই হাফিজুর রহমান।
আটক আবুল কাশেম (৩০) ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের সুরুজ মিয়া ছেলে।
মেয়েটির বরাত দিয়ে এসআই হাফিজুর জানান, কাশেম স্থানীয় কামাল উদ্দিন মাদারীর বাড়িতে ভাড়া থাকেন। দারগারচালা মোড় এলাকায় তার খাবার হোটেল রয়েছে।
ধর্ষণের শিকার কিশোরী ওই হোটেলের কাজ করতো জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশেম তার ভাড়া বাড়িতে মেয়েটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে।
“এসময় মেয়েটির স্থানীয়রা এসে কাশেমকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়েকাশেমকে আটক এবং মেয়েটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইভা আক্তার বলেন, কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
