২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় নৌকা ডুবে ‍শিশুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে এক ‍শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 02:48 PM

Updated : 19 Aug 2022, 04:48 PM

টোক ইউনিয়নের আড়ালিয়া বাজার এলাকা থেকে রোববার রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহির উদ্দিন জানান।  

নিহত হামজা (৭) আড়াল এলাকার নূরুল আমিনের ছেলে।

টোক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আতিকুল্লা দুলাল বলেন, “রোববার বিকালে হামজাসহ কয়েক শিশু নৌকায় করে আড়ালিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। এ পর্যায়ে নৌকাটি ডুবে গেলে হামজা তলিয়ে যায়।”

পরে রাত ৮টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদীতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।