২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার পরিকল্পনার অভিযোগে শিশুসহ আটক ৩৬

নাশকতার পরিকল্পনার অভিযোগে যশোরে শিশু ও নারীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 10:04 PM

Updated : 19 Aug 2022, 04:47 PM

রোববার সদরের বসুন্দিয়া এলাকার বিনিময়পাড়ার লুৎফর রহমান মনিরের বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান।

তিনি বলেন, “দুপুরে লুৎফরের বাড়িতে নারীরা বসে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদে সেখানে অভিযানে গিয়ে ৫০০ গ্রাম জালের সীসা, ২০০ গ্রাম গন্ধক, ২০টি জর্দার কৌটা ও তিনটি স্কচটেপে পাওয়া যায়।

এ ঘটনায় সেখানে উপস্থিত দুই শিশু ও ৩৪ নারীকে আটক করা হয় বলে জানান ওসি আজমল।

আটকরা সবাই জামায়াতকর্মী বলে জানিয়েছেন বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।