মাগুরায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মাগুরার মহম্মদপুর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
শনিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করে বলে জানান মহম্মদপুর থানার ওসি মো. তরীকুল ইসলাম।
মামলায় ঘোষপুর গ্রামে বারেক মোল্লার ছেলে নূরু মিয়াকে (১৮) আসামি করা হয়েছে।
মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে ওসি জানান, দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে শুক্রবার রাতে একই এলাকার নূরু মিয়া ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করেছে তার মা।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।
