২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সীমানা নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 04:46 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান জানান।

নিহত ছবুর মিয়া (২৬) কানাইপুর গ্রামের মৃত তকদির আলীর ছেলে।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

ওসি জানান, কানাইপুর গ্রামের মসজিদের সীমানা নিয়ে গ্রামের আব্দুল বারিক এবং ছবুর মিয়ার বিরোধ দেখা দেয়। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর তাদের বাকবিতণ্ডা হয়।

“এই বিরোধের জেরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলা চালায়। এতে ছবুর মিয়া ঘটনাস্থলেই মারা যান।”

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ছবুরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।