২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কারখানায় আগুন

ঢাকার সাভারে একটি কারখানায় আগুন ধরেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 09:37 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার মজিদপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাকিজা ডায়িং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় আগুন ধরে।

সাভার, আশুলিয়া ও মিরপুরসহ বিভিন্ন এলাকার ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। মহাসড়কের একপাশে (ঢাকামুখী) বন্ধ করে দেওয়া হয়েছে। 

দগ্ধ তিনজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানাটির স্টোরের কর্মচারী মামুন ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, আগুন ধরার পরপরই তিনি বের হয়ে এসেছেন। ভিতরে আরও অনেকে রয়ে গেছেন। তিনি নিজেও সামান্য আহত হয়েছেন।

আগুনে দগ্ধ দুই জনকে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

সাভার মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিরাপত্তার স্বর্থে কাউকে ভিতরে যেতে দিচ্ছি না।”

কারখানার ভিতরে আগুনে কেউ আটকা পড়েছে কি না তা তিনি জানাতে পারেননি। আইন-শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব, পুলিশ ও ঢাকা ডিবি পুলিশ (উত্তর) কাজ করছে।

কারখানার দোতলায় স্টোর রুমে আগুনের সূত্রপাত হয় বলে জানান কারখানার মানবসম্পদ কর্মকর্তা (এডমিন) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, দগ্ধ তিনজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ সহাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজন হলেন নজরুল ইসলাম ও আইনুদ্দিন। অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।