২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুধে বিষ মিশিয়ে শিশুকে হত্যা, মা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলার দুধের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে নিজের আট মাস বয়সী ছেলেকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 03:32 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, উপজেলার মাওনা চকপাড়া এলাকা থেকে বুধবার রাতে ওই নারীকে আটক ও শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহত আদনান লাবিব সাদ ওই এলাকার মো. হারুন অর রশিদের ছেলে।

এ ঘটনায় স্ত্রী সামিয়া আক্তার বীথির বিরুদ্ধে মামলা করেছেন হারুন।

এসআই আজিজুল বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার কিছুদিন পর থেকেই হারুন ও বীথির মধ্যে পারিবারিক নানা বিষয়া নিয়ে মাঝে-মধ্যেই কলহ হতো। বুধবার রাতে ঝগড়ার এক পর্যায়ে হারুন ঘর থেকে বের হয়ে মায়ের ঘরে চলে যায়।

“কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখতে পান ছেলে বমি করছে এবং তার শরীর ও হাত-পা অনেকটা নীলবর্ণ হয়ে গেছে।”

এ ঘটনা দেখে হারুন চিৎকার দিলে আশ-পাশের লোকজন ছুটে আসে এবং হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা যায় বলে জানান এসআই আজিজুল।

তিনি বলেন, “বুধবার রাতে ঝগড়ার পর স্বামী বেরিয়ে গেলে ঘরে থাকা কীটনাশক ছেলের দুধের ফিডারে মিশিয়েখাইয়ে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বীথি। তবে ছেলে মারা যাবে এটা মা বুঝতে পারেননি বলে দাবি করেছেন তিনি।”