২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাসের ধাক্কায় বাইক-আরোহীর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল-আরোহীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 10:55 AM

Updated : 19 Aug 2022, 04:45 PM

উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা থেকে শরণখোলা যাচ্ছিল পর্যটক পরিবহনের একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে দুই মোটরসাইকেল-আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার মারা যান বলে তিনি জানান।

আহত শহীদ সিকদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিহত দেলোয়ার তালুকদার (৪০) মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামের মোতালেব তালুকদারের ছেলে। আর আহত শহীদের বাড়ি পূর্ব আমতলি গ্রামে।