২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে পুড়েছে ব্যাটারি তৈরির কারখানা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 12:00 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

উপজেলার কেওয়া এলাকায় গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে বুধবার সকাল ১০টার দিকে আগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের গুদাম পরিদর্শক মো. জিহাদ মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কারখানার মেঝেতে থাকা কর্কশিটে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে টিনশেড কারখানাটিতে থাকা তৈরি ব্যাটারি ও কাঁচামালসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।”

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এটি একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বলে তিনি জানান।