ফেনীতে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু, চালক আটক
ফেনীর দাগনভুঁইয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।
নিহত শাকিল সরকার (৩৭) গ্রামীণ ব্যাংকের জায়লস্কর ইউনিয়ন কার্যালয়ে মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। আর আহত ওমর ফারুক (৩৮) তার সহকারী।
গ্রামীণ ব্যাংককের অঞ্চল ব্যবস্থাপক অরুণ চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চুঙ্গারপোল এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
অরুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জায়লস্কর ইউনিয়ন কার্যালয় থেকে কাজ শেষ করে শাকিল ও ফারুক মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন।
“পথে ট্রাকের ধাক্কায় তারা আহত হন। প্রথমে তাদের দাগনভুঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে শাকিল মারা যান।”
দাগনভুঁইয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
লাশময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
