২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ফেন্সিডিলসহ কাউন্সিলর গ্রেপ্তার

মাদক মামলার আসামি চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টোকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2017, 01:02 PM

Updated : 19 Aug 2022, 04:39 PM

হাজীগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে খোরশেদসহ (৪২) দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যজন হলেন খোরশেদের সহযোগী শাহীন হোসেন (৪১)।

ওসি ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোরশেদ ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার নামে মাদক ও বিস্ফোরক আইনে ১৩টি মামলা রয়েছে।

“গোপন সংবাদের ভিত্তিতে খোরশেদের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ খোরশেদ ও তার সহযোগী শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।”

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি ইসলাম।