২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন: সৈয়দপুরে আ. লীগ, মদনে বিএনপি জয়ী

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোকছেদুল মোমিন জয়লাভ করেছেন।

নেত্রকোণা প্রতিনিধি

নীলফামারী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 09:49 PM

Updated : 11 Oct 2022, 02:01 PM

পুরনো খবর:

সৈয়দপুরে ভোট গ্রহণ শেষ, গণনা চলছে
ভোট চলছে সৈয়দপুরে

মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, আওয়ামী লীগ প্রার্থী মোকছেদুল মোমিন নৌকা প্রতীকে ৩৬ হাজার ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী শওকত হায়াত শাহ্ ধানের শীষ প্রতীক নিয়ে ২০ হাজার ৩৯৮ ভোট পান।

এ বছর ১ মার্চ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।

নেত্রকোণার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম আকন্দ জয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা জানান, মদন পৌরসভাসহ আটটি ইউনিয়নের এই উপজেলায় ৪৫টি কেন্দ্রে এক লাখ ৭ হাজার ৩৫৭ ভোটারের মধ্যে ৫০ হাজার ৪৩৯ জন ভোট দিয়েছেন।

“বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম আকন্দ ধানের শীষ প্রতীকে ২৬ হাজার ৬১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল কদ্দুছ নৌকা প্রতীকে পান ২৩ হাজার ৩৮৮ ভোট।”

গত ২২ ফেব্রুয়ারি চেয়ারম্যান এম হারেস মৃত্যুবরণ করায় এ পদটি শূন্য হয়।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই উপজেলায় ভোটগ্রহণ হয়।