২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

সাভারে যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 07:40 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

মঙ্গলবার সাভার মডেল থানার এসআই জহিরুল ইসলাম এ কথা জানান।

নিহত একরাম আলী (৩২) সাভারের বনগাঁও ইউনিয়নের নিকরাইল এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক চালক।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জহিরুল বলেন, একরাম আলী সাভারের রাজাশন এলাকার ঘাসমহল মহল্লায় তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। পারিবারিক কারণে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

“সোমবার রাতেও তাদের মধ্যে বাকবিতণ্ডতা হয়। এ বিষয়টি শুনে তার শ্বশুর আলী হোসেন এসে মেয়ের সঙ্গে একরামকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।”

নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী আলেয়া বেগমকে আটক করা হয় বলে জানান এসআই জহিরুল।