মুন্সীগঞ্জে ৪১ হাতবোমা উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলায় পরিত্যাক্ত অবস্থায় ৪১টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার চৈতারচর এলাকার বোরহান বেপারির কাঠ বাগান থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয় বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান।
তিনি বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশ গিয়ে পরিত্যাক্ত ৪১ হাতবোমা উদ্ধার করে বালতির পানিতে ভিজিয়ে রেখেছে।
এ বিষয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
