২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 03:40 PM

Updated : 19 Aug 2022, 04:37 PM

জেলার সহকারী পুলিশ সুপার সুজন সরকার জানান, ফরিদপুর-মাগুরা জেলার সীমান্তবর্তী মিটাইল এলাকা থেকে রোববার সন্ধ্যায় ৫৫ বছর বয়সী আফসার শেখকে গ্রেপ্তার করা হয়।

আফসারের বাড়ি পৌর এলাকার চন্দনা নদীর তীরবর্তী বৈকুন্ঠপুর এলাকায়।

এএসপি সুজন বলেন, প্রতিবন্ধী মেয়েটির বাড়ি ওই একই এলাকায়। রোববার সন্ধ্যায় মেয়েটির মা বাদী হয়ে আফসারের বিরুদ্ধে ধর্ষণের মামলাকরেন। পরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়, শনিবার দুপুরে বাড়িতে একা পেয়ে বাক প্রতিবন্ধী ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশের একটি নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করেন আফসার।

এ ঘটনার পর আফসারকে এলাকাবাসী মারধর করলে তিনি এলাকা ছেড়ে চলে যান আফসারের ছেলে জানান। তার বাবা মানসিক ভারসম্যহীন বলেও দাবি করেন তিনি।