২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজড়াদের বিউটি পার্লার উদ্বোধনে অতিরিক্ত ডিআইজি

ঢাকার সাভার উপজেলায় হিজড়াদের বিউটি পার্লার উদ্বোধন করেছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 10:07 PM

Updated : 19 Aug 2022, 04:35 PM

উপজেলার আশুলিয়া ডেন্ডাবর এলাকায় উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান ‘উত্তরণ বিউটি পার্লার’ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে অতিরিক্ত ডিআইজি বলেন, “সমাজের অন্যান্য স্বাভাবিক মানুষের মতো যেন হিজড়া সম্প্রদায়ের লোকেরা কাজ করে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সে লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। পর্যায়ক্রমে সাভার ও আশুলিয়ার অন্যান্য জায়গায়ও এর শাখা চালু করা হবে।”

উত্তরণ ফাউন্ডেশন বিশেষ করে বেদেপল্লী ও হিজড়া সম্প্রদায়ের জন্য সেলাই প্রশিক্ষণ, বুটিক, কম্পিউটার ট্রেনিং, ফ্যাশন হাউজ, বিউটি পার্লারসহ নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলছে।

ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ শনিবারের এ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।