২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে র‌্যাব ট্রেইনিং স্কুলে অগ্নিকাণ্ড

গাজীপুরে র‌্যাবের একটি ট্রেইনিং স্কুলের অক্সিডাইজেশন প্ল্যান্টে অগ্নিকাণ্ড হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 03:57 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

মঙ্গলবার সদরের পোড়াবাড়ি এলাকায় র‌্যাব-১-এর ট্রেইনিং স্কুলের অক্সিডাইজেশন প্লান্টে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে নেভায়।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হাসিবুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে ট্রেইনিং স্কুল সেন্টার চত্বরে থাকা অক্সিডাইজেশন প্ল্যান্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

“আগুনে প্ল্যান্টে থাকা রাসায়নিক, চুলা ও শেড ক্ষতিগ্রস্ত হয়েছে। যান্ত্রিকত্রুটি থেকে ওই আগুনেরর সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মহিউল ইসলাম জানান, ওই প্ল্যান্টে র‌্যাবের রাইফেলসহ বিভিন্ন অস্ত্র রং করা হয়। আগুনে সেই কাজে ব্যবহৃত কেমিকেল পুড়ে গেছে।

এতে কেউ আহত এবং তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।