২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ডাকাতি, কুপিয়ে আহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতিসহ একজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2017, 10:18 AM

Updated : 11 Oct 2022, 01:56 PM

উপজেলার রামদিয়া গ্রামের সৌদি প্রবাসী জামাল মিনার স্ত্রী লাভলী (৩৫) বেগম অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ডাকাতরা তাদের বাড়িতে হামলা চালায়।

আহত লাভলীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন লাভলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকে।

“তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে উপর্যপুরি কোপায়। অন্য ঘরে থাকা আমার ছোট ভাই ইব্রাহিমকে লাঠি দিয়ে পেটায়। পরে তারা আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদসহ প্রায় ১০ লাখ টাকার মূল্যবান মালপত্র নিয়ে পালিয়ে যায়।”

কাশিয়ানী উপজেলার  রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।”

তবে পুলিশ ডাকাত ধরতে পারেনি।