২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2017, 04:08 PM

Updated : 19 Aug 2022, 04:26 PM

সোমাবার দুপুরে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের টুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে মঠবাড়িয়া থানার ওসি কে এম তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নিহত নাজমুল হক খান (৪৫) উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের মান্নান খান আয়নালের ছেলে।

ওসি তরিকুল বলেন, “বড় শ্যালক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নাজমুল।এ ঘটনা পারিবারিকভাবে মিমাংসার জন্য বড়মাছুয়া এলাকায় টুটাপাড়ায় শ্বশুরবাড়িতে আসেনি তিনি।

“সালিশ বৈঠকে এক পর্যায়ে ছোট শ্যালক তুহিন সরদার ধারাল দা দিয়ে নাজমুলের চোয়ালে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ঘটনার পর থেকেই তুহিন পলাতক রয়েছেন বলে জানান তিনি।