স্ত্রী হত্যায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড
স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত।
সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কৃষ্ণপদ সরকার কেশবপুর উপজেলার নারায়ণপুর এলাকার শান্তিরাম সরকারের ছেলে।তিনি পলাতক রয়েছেন।
সেইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দুই আসামিকে খালাস দিয়েছে বলে জানিয়েছেন পিপি ইদ্রিস আলী।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০৩ সালের ১ এপ্রিল যৌতুকের দাবিতে স্ত্রী আন্না সরকারকে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন কৃষ্ণপদ।
এ ঘটনায় ৩ মে কেশবপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন আন্নার ভাই জ্যোতিষচন্দ্র রায়।
