২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের থাবায় প্রাণ গেল মৌয়ালের

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার ভাই।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 03:38 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

সুন্দরবন পশ্চিম বিভাগের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম জানান, সোমবার সকালে সাতক্ষীরা রেঞ্জের মামুন্দ নদীর ডিঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রুহুল আমিন শেখ (৫০) সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখী গ্রামের মালেক শেখের ছেলে।

এ ঘটনায় আহত হোসেন শেখ রুহুলের ভাই। তাকে শ্যামনগর ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বন কর্মকর্তা মাকসুদ বলেন, সকালে দুই ভাই সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। এ সময় রুহুলকে বাঘ ধরে বনের গহীনে নিয়ে যায়।

“ভাইকে বাঘে নিয়ে যাওয়ার খবরে হোসেন ঘটনাস্থলে গেলে তিনিও আক্রমণের শিকার হন।”

দুপুরে মৌয়াল ও জেলেদের সহায়তায় বনবিভাগ হোসেনকে আহত অবস্থায় ও রুহুলের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।