বাগাতিপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডারের ‘আত্মহত্যা’
নাটোরের বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তিনতালার একটি কক্ষ থেকে থেকে রাশেদুন নবীর (৬২) লাশ উদ্ধার করা হয়।
ওসি ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাশেদুন নবী বুধবার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে পরিচ্ছন্নতাকর্মী তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান।
“ডাকাডাকি করে এবং মোবাইল ফোনেও তার সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে রশিতে ঝোলানো লাশ উদ্ধার করে। কমান্ডার আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।
