২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার  

ঢাকার সাভারের আশুলিয়ায় এইচএসসি পরীক্ষার্থী এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 02:21 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, বুধবার সকালে বাইদগাঁও এলাকায় বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ থেকে লাশ ঝুলন্ত অবস্থায় দেলোয়ার দেওয়ানের (১৯) লাশ উদ্ধার করা হয়।

আমান দেওয়ানের ছেলে দেওয়ান গাজীপুরের কালিয়াকৈর ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মহসিনুল বলেন,“মঙ্গলবার রাতে বাসায় ফিরে ঘুমতে যান দেলায়ার ।সকালে তার পরিবারের লোকজন বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো তার ঝুলন্ত লাশ দেখতে পায়।”

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।