২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মনির হত্যায় ৪ জনের ফাঁসির রায়

দশ বছর পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ব্যবসায়ী মনির হোসেন হত্যামামলায় চারজনকে মৃত্যু দণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 07:16 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মৎ কামরুন নাহার এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন সোনারগাঁওয়ের আলমগীর হোসেন (৩৬), এশাদ হোসেন ওরফে ভুটু মিয়া (৩৮) ও আতলে হোসেন (৩৭), রতন ইবনে মাসুদ (৩৪)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন একই এলাকার গোলজার হোসেন (৩৫) ও মোহাম্মদ শাহীন (৩৪)।

এর মধ্যে রতন ইবনে মাসুদ, মোহাম্মদ শাহীন ও গোলজার হোসেন পলাতক রয়েছেন।

একইসঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ড দিয়েছে বলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সালাহ্ উদ্দিন সুইট জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০৭ সালের ১৮ জুন সোনারগাঁওয়ে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন মনির হোসেন।

“মনিরকে একটি মাঠে ছুরিকাঘাত করে পেট কেটেডোবায় ফেলে দেওয়া।এরপর লাশ গুমের জন্য কচুরীপানা দিয়ে ঢেকে রাখা হয়।”

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।