২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে কুপিয়ে হত্যা, মা আটক

টাঙ্গাইল সদর উপজেলায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 04:49 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

বুধবার উপজেলার বিন্যাফৈর এলাকা থেকে লাশটি উদ্ধার ও ওই নারীকে আটক করা হয় বলে জানান টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভূইয়া।

নিহত হযরত আলী (২৮) এলাকার আমজাদ হোসেনের ছেলে।

এ ঘটনায় তার মা হামেলা বেগমকে আটক করা হয়েছে।

ওসি নাজমুল বলেন, “আলী মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করলে ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন ওই নারী।

“হত্যার পর লাশের পাশেই সারারাত বসেছিলেন তিনি। দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও তাকে আটক করেছে।”

হামেলা বেগম পুলিশের কাছে ছেলেকে খুন করা কথা স্বীকার করেছেন বলে ওসি নাজমুল হক জানান।