বান্দরবানে পুলিশের সঙ্গে গোলাগুলির পর আটক ৩, অস্ত্র উদ্ধার
বান্দরবান সদর উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিার পর তিন ‘সন্ত্রাসীকে’ আটক করা হয়েছে।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মঙ্গলবার রাতে উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকূল এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন ওই এলাকার রিটু চাকমা (৩৪), অমল চাকমা (২৯) ও শান্তি চাকমা (২৮)।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও সাত রাউন্ড পিস্তলের গুলি ও পাঁচ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, গোপন খবরে মঙ্গলবার রাত ৯টার সময় পুলিশের একটি দল ভাগ্যকূল এলাকার শামসুর রহমানের মাছের প্রজেক্ট সংলগ্ন বড়ঝিরির পাশে গেলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গল থেকে সন্ত্রাসীরা তাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
“পরে স্থানীয়দের নিয়ে চারপাশ ঘেরাও অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করা হয়।”
আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজী, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানান পুলিশ সুপার।
