২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ৩ ‘ইয়াবা বিক্রেতা’ আটক

পিরোজপুরে ইয়াবা বিত্রেতা তিন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2017, 04:02 PM

Updated : 19 Aug 2022, 04:07 PM

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সিরাজুল ইসলাম জানান, শহরের উত্তর শিকারপুর এলাকা থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন মো. সোহানুর রহমান সোহেল ওরফে ফ্যাস সোহেল (২৮), আকাশ খলিফা (২০) ও মো.ফারুখ (২৯)।

বিডিনিউজ টোয়োন্টফোর ডটকেমকে সিরাজুল বলেন, “গোপনে খবর পেয়ে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সোহেলের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থান করা আকাশ ও ফারুকের শরীরে তল্লাশি চালিয়ে ২৩৭টি ইয়াবা জব্দ করা হয়।” 

পরে সোহেলসহ বাকিদের আটক করা হয় বলে জানান তিনি।