২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ইন্ধনে আশকোনার হামলা: বাহাউদ্দিন নাছিম

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ঢাকার আশকোনায় র‌্যাব ক্যাম্পে জঙ্গি হামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্ধন রয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2017, 09:42 PM

Updated : 19 Aug 2022, 04:03 PM

শুক্রবার বিকেলে মাদারীপুরের কালকিনির সৈয়দ আবুল হোসেন একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি।

মাদারীপুর-৩ আসনের এ সংসদ সদস্য বলেন, “এই হামলার পেছনে রয়েছে সন্ত্রাসী গোষ্ঠী; যাদের মমদ দিয়ে আসছেন খালেদা জিয়া।

“এসব জঙ্গিরা ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়; জাতির পিতার হত্যাকারীকে বাঁচাতে চায়। এমনি খালেদা জিয়া জঙ্গিদের পক্ষ নিয়ে মুফতি হান্নানের মুক্তি চান।”

দেশের বিভিন্ন সময় জঙ্গি হামলার পেছনে খালেদা জিয়ার মদদ রয়েছে বলেও মন্তব্য করেন নাছিম।

কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকি, থানার ওসি কৃপাসিন্ধু বালা, পৌর মেয়র এনায়েত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম হেমায়েত উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।