২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে স্ত্রীহত্যা মামলায় যাবজ্জীবন

স্ত্রীহত্যা মামলায় নড়াইলে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 03:15 PM

Updated : 19 Aug 2022, 04:02 PM

নড়াইলের জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মুন্সী বুধবার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে দুই হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে আসামিকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত ফারুক শেখ (৩০) জেলার কালিয়া উপজেলার কুলসুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইমদাদুল ইসলাম ইমদাদ বলেন, ২০১৪ সালের ২৮ মার্চ রাতে ফারুকের বাড়িতে তার স্ত্রী মিতালী বেগমের (২৫) মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মামা জয়পুর গ্রামের ইকবাল সিকদার কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হলেও শুধু ফারুকের নামে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মো. সজল হোসেন।

“মামলায় মোট নয়জনের সাক্ষ্য গ্রহণের পর শ্বাসরোধে হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ায় বিচারক মো. আবুল বাশার মুন্সী এই রায় দিয়েছেন।”