২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তাড়া খেয়ে নদীতে, আরও ১ লাশ

সিরাজগঞ্জ সদর উপজেলায় রাতে জুয়া খেলার সময় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার চার দিন পর নিখোঁজ আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 10:39 AM

Updated : 19 Aug 2022, 04:02 PM

সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, বুধবার সকালে বাগবাটি ইউনিয়নের বেজগাতি এলাকায় ইছামতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাচ্চু মিয়া (৪২) ওই ইউনিয়নের রাঙ্গালিয়াগাতি গ্রামের এফাজ উদ্দিনের ছেলে।

এর আগে সোমবার বিকালে বেজগাতি গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলামের (৩২) লাশ উদ্ধার করা হয়।

ওসি হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে বেজগাতি এলাকায় ইছামতীর তীরে বাগানে জুয়া খেলা হচ্ছিল।

“রাত ৮টার দিকে কে বা কারা সেখানে ধাওয়া দিলে ছয় জুয়াড়ি পালানোর জন্য নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাচ্চু ও আসাদুল নিখোঁজ হন।”

রাজশাহী থেকে আসা ডুবুরিদল সোমবার বিকালে আসাদুলের লাশ উদ্ধার করলেও বাচ্চু নিখোঁজ ছিলেন।

নিহত বাচ্চুর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি হেলাল।