২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা চেষ্টা মামলায় ঝালকাঠিতে এক ব্যক্তির ১২ বছরের দণ্ড

হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার মামলায় ঝালকাঠিতে এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 07:53 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

সোমবার বিকালে ঝালকাঠিরমুখ্য বিচারিক হাকিম আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ কৈখালি গ্রামের মোশারেফ হোসেনের ছেলে।

একইসঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দেড় বছরের দণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জিব কুমার বিশ্বাস জানান।

মামলার বরাত দিয়ে তিনিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দুপুরে একই গ্রামের দুলাল ডাকুয়ার শ্যালক মিলন তালুকদারকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন মশিউর। এ ঘটনায় ওই দিনই দুলাল ডাকুয়া বাদী হয়ে কাঁঠালিয়া থানায় মশিউরের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।