সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে আ. লীগ. প্রার্থীর জরিমানা
সংসদের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল আলম এ আদেশ দেন।
ম্যাজিস্ট্রেট হাবিবুল আলম সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের নির্বাচনী পোস্টারে মূদ্রণ তারিখ উল্লেখ না করায় এই জরিমানা করা হয়েছে।
গত বছরের ৩১ ডিসেম্বর অজ্ঞাত হামলাকারীদের গুলিতে এমপি মনজুল ইসলাম লিটন নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। গত ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২২ মার্চ এখানে ভোট গ্রহণ হবে।
