২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবক খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ওরসে জুয়া খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 03:46 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করেছে পুলিশ।

আজমিরীগঞ্জ থানার ওসি ওহিদুর রহমান জানান, পশ্চিমবাগ গ্রামে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মিয়া (২৪) ওই গ্রামের রমজান মিয়ার ছেলে।

আটককৃতরা হলেন শিবপাশা গ্রামের ফজলুর রহমানের ছেলে আলীম উদ্দিন (২৫) ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে হালিম উদ্দিন (২১)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ওহিদুর বলেন, পশ্চিমবাগ গ্রামে সৈয়দ আব্দুল লতিফ পীরের বার্ষিক ওরসে জুয়া খেলা চলছিল। ভোরে জুয়া খেলা নিয়ে ইব্রাহিমের সঙ্গে আলীম ও হালিমসহ এক দল দুর্বৃত্তের বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে দুর্বৃত্তরা ইব্রাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।