২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ সদর উপজেলায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 07:28 PM

Updated : 11 Oct 2022, 01:35 PM

বুধবার উপজেলার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার ও বতর্মান চেয়ারম্যান তাজ উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক।

গুরুতর আহত ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিজামপুরে একটি জমিতে মাটি ভরাট করা নিয়ে আব্দুল আওয়াল ও তাজ উদ্দিনের সমর্থকদের মধ্যে সম্প্রতি বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বেলা ১১টার দিকে তাজ উদ্দিনের পক্ষ মাটি ভরাট করতে গেলে আওয়ালের লোকজন বাধা দেয়।

ওসি ইয়াছিনুল বলেন, দরিয়াপুর ও শরিফাবাদ গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংর্ঘষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।