২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের দুইটিতে আ.লীগ, জগন্নাথপুরে বিএনপি

বরিশালের গৌরনদী ও বানারীপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে জয় লাভ করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বরিশাল ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 11:07 PM

Updated : 11 Apr 2022, 11:08 PM

সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা আব্দুল হালিম এ ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, গৌরনদীতে ৯৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সৈয়দা মনিরুন নাহার মেরী। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের এসএম মনজুর হোসেন মিলন পেয়েছেন দুই হাজার ৭৮২ ভোট।

এছাড়া বানারীপাড়ায় বিজয়ী হয়েছেন গোলাম ফারুক। নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ৭৬ হাজার ৪৪৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মিজানুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৫০ ভোট।

এছাড়া বিএনপি প্রার্থী শাহ্ আলম মিয়া পেয়েছে দুই হাজার ৯৮৭ ভোট।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি আতাউর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সোমবার রাত ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

আতাউর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ২৯ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকমল হোসেন পান নৌকা প্রতীকে পান ২৫ হাজার ১৯৮ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিজন কুমার দে ও নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ফারজানা আক্তার জয়লাভ করেন।