২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়াইগ্রামে আ.লীগ প্রার্থী জয়ী

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সিদ্দীকুর রহমান নির্বাচিত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 08:16 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

সোমবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আবুল হোসেন ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া ফলাফলে নৌকা প্রতীক নিয়ে সিদ্দীকুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ৪৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. রাশেদুল ইসলাম পেয়েছেন ৩৯ হাজার ২০৬ ভোট।

২০১৫ সালের ২৭ নভেম্বর উপজেলা চেয়ারম্যান মো. একরামুল আলমের মৃত্যুতে পদটি শুণ্য হয়।