শেরপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
শেরপুরের শ্রীবরদীতে জাহাঙ্গীর আলম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শ্রীবরদী উপজেলার চিথলিয়া পাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোশাররফ হোসেন, কামারদহ গ্রামের আবদার আলীর ছেলে বিফল একই গ্রামের ফিদু মিয়ার ছেলে রোমান এবং আব্দুল হামিদ ওরফে হাম্বির ছেলে শাহজাহান ওরফে ছাইদুল মুন্সি।
মামলার পর থেকেই এরা সবাই পলাতক রয়েছেন।
সেইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছামিউল হক নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে এপিপি মঞ্জুরুল ইসলাম জানান।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০৪ সালের ২ ফেব্রুয়ারি রাতে শ্রীবরদী উপজেলার চিথলিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহঙ্গীর আলমকে (১৮) আসামি মোশাররফ হোসেন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ১১ ফেব্রুয়ারি কামারদহ ঈদগাহ মাঠের পশ্চিমে পতিত জমিতে জাহাঙ্গীরের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় দুলাল মিয়া পাঁচজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলাকরেন।একই বছর ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
