২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ধর্ষণের শিকার শিশু

নাটোরের লালপুর উপজেলায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 07:10 PM

Updated : 19 Aug 2022, 03:53 PM

দেলুয়া গ্রামে মঙ্গলবার সন্ধায় এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

গুরুতর অবস্থায় মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির স্বজনরা জানান, মঙ্গলবার বিকালে শিশুটি বাড়ির পাশের রাস্তার মোড়ে খেলা করছিল। এ সময় তার দূর ম্পর্কের চাচা নাহিদ হোসেন (১৮) তাকে গমক্ষেত দেখানোর কথা বলে পাশের একটি গমক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

প্রচুর রক্তক্ষরণ হওয়ায় পরিবারের লোকজন তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করের। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেয়েটির বাবা বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মেয়ের অপারেশন করতে হবে। শরীরে রক্ত কমে যাওয়ায় বাইরে থেকে রক্ত দেওয়া হচ্ছে।

চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এখনও তিনি মামলা করতে পারেননি বলে জানান।

লালপুর হাসপাতালের চিকিৎসক জ্যোতির্মণ চৌধুরী জানান, মেয়েটিকে যখন তার কাছে নিয়ে আসা হয় তখন তার শরীর রক্তাক্ত ছিল। তিনি সেলাই দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেছেন। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, তিনি অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।