২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ময়লার স্তুপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

সাভারে ময়লার স্তুপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 01:38 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

সাভার মডেল থানার এসআই জাকারিয়া হোসাইন জানান, মঙ্গলবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টার মার্কেটের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই জাকারিয়া বলেন, মার্কেটের সামনে ময়লার স্তুপের মধ্যে একটি কাগজের কার্টনের ভেতর নবজাতকের লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।