২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ওরসে হামলায় আহত ৮

লক্ষ্মীপুরে সদরে একটি ওরসে হামলার ঘটনা ঘটেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2017, 11:49 PM

Updated : 19 Aug 2022, 03:50 PM

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার টুমচর ইউনিয়নের এ ঘটনায় সদর থানার ওসিসহ আটজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রাকিব হোসেন, ইউছুফ, রাহিদ আল জিহাদকে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসপি মাহতাব বলেন, টুমচর ইউনিয়নের হায়দার আলীর বাড়িতে শরিয়তপুরের সুরেশ্বর দরবারের খলিফা ফোরকানের আয়োজনে ওরস চলছিল।

“প্রশাসনের অনুমতি ছাড়া চলা ওই ওরসে রাতে দুষ্কৃতিকারীরা হামলা চালায়। ৮০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ওসিসহ আটজন আহত হন।”

ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।