২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগ খুলনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

১২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ খুলনায় একটি জুটমিলের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 10:55 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বুধবার এ কথা জানান।

আসামিরা হলেন, নগরীর সোনালী জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এসএম এমদাদুল হোসেন,  সোনালী ব্যাংক লিমিটেড খুলনা কর্পোরেট শাখার সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার নেপাল চন্দ্র সাহা, সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমান,  সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং জুট মিলস, হিমায়িত মৎস্য ও বিবিধ ঋণ বিভাগের ইনচার্জ শেখ তৈয়াবুর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার দেবনাথ।

দুদক কর্মকর্তা মোশাররফ জানান, গুদামজাত পাটের বিপরীতে ব্যাংক ঋণ নিয়ে ১২৭ কোটি টাকা টাকা আত্মসাতের অভিযোগে ওই পাঁচ জনের বিরুদ্ধে নগরীর খানজাহান আলী থানায় মামলটি দায়ের করা হয়েছে।