মাগুরায় দুই পক্ষের সংর্ঘষে পুলিশসহ আহত ২১
আধিপত্য বিস্তার নিয়ে মাগুরার মহম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২১ জন আহত হয়েছে।
সোমবার উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া দক্ষিণ পাড়া গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
সংঘর্ষে কমপক্ষে ২০/২৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। তাছাড়া ছয়জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
গুরুতর আহতদের মধ্যে ২১ জনকে মহম্মদপুর, মাগুরা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত ব্রাদার শহিদুর রহমান জানান, হাসপাতালে ভর্তি চারজনের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার সকালে ইউনুস শিকদারের সমর্থক ইউসুফ মোল্যার মেয়ে রেবেকাকে মারধর ও বাড়িঘর ভাংচুর করে প্রতিপক্ষ। এনিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানায় তারা।
তবে কাদের গুলিতে এরা আহত হয়েছেন তা তিনি বলতে পারেননি।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
