ধামরাইয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ঢাকার ধামরাইয়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
ধামরাই থানার ওসি রিজাউল হক জানান, বুধবার ভোরের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের চড় ডাউটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত যুবকের (২৮) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি রিজাউল বলেন, চড় ডাউটিয়া গ্রামে সাইদুরের মুদি দোকানের টিন কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে ওই যুবক। এসময় সাইদুর বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসীকে জড়ো করে তাকে আটক করে। পরে স্থানীয়রা পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
