ময়মনসিংহে ব্রহ্মপুত্রে অজ্ঞাত নারীর লাশ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পাগলা থানার ওসি চাঁন মিয়া মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
“তরুণীর শরীর ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।”
ময়না তদন্তের জন্য বিকালে তার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
