২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অস্ত্র ও সামরিক পোশাকসহ ২ ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র ও সেনাবাহিনীর পোশাকসহ ইউপিডিএফের দুই সদস্যকে আটক করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 04:52 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

পানছড়ি ওসি আব্দুল জব্বার জানান, সোমবার গভীর রাতে নাপিতাপাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনী।

এরা হল সুহান্ত চাকমা (৩৫) ও ভাগ্য চাকমা (৫০)।

দুজনেই ইউপিডিএফের সামরিক শাখার কর্মী বলে দাবি নিরাপত্তা বাহিনীর।

ওসি বলেন, গোপন খবরের অভিযান চালায় চালিয়ে দুটি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, ম্যাগজিন ও সেনাবাহিনীর পোশাকসহ তাদের আটক করা হয়েছে।

তবে ইউপিডিএফের দাবি অস্ত্র হাতে গুঁজে দিয়ে তাদের দুই কর্মীকে ধরে নিয়ে গেছে যৌথবাহিনী।

মঙ্গলবার নিরন চাকমা স্বাক্ষরিত সংগঠনের প্রচার ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।