২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৫ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 05:56 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

সোমবার বিকালে উপজেলার নওপাড়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মধুখালী থানার ওসি রহুল আমিন জানান।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেননি তিনি।

ওসি রহুল আমিন বলেন, বেনাপোল থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহনের বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই সোহাগ পরিবহনের সুপারভাইজার নিহত হন।

আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুইজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালায়।